নিউজ ডেস্ক : ফরাসি লাইভ টিভি গেম শো টিপিএমপি (TPMP) বেশ জনপ্রিয় একটি অনুষ্ঠান। সেই শো-এর একটি ঘটনাকে কেন্দ্র করেই চলছে জোর আলোচনা। কারণটাও অবশ্য চমকপ্রদ। গেম শো চলাকালীন সঞ্চালক সরাসরি চুমু দিয়ে দিলেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী অভিনেত্রীর বুকে। এরপরই ওই সঞ্চালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে তীব্র সমালোচনা আর তুমুল নিন্দা।
ফরাসি অভিনেত্রী সোরোয়া ছিলেন সেদিনের বিশেষ অতিথি। সঞ্চালক জ্যাঁ মিচেল মায়রে কোনরকম অনুমতি ছাড়াই চুমু দেন সোরোয়ার বুকে। ঘটনার পরই দর্শকরা তীব্র নিন্দায় সরব হন। সোশ্যাল মিডিয়ায় ঘটনাকে যৌন হেনস্থা আখ্যা দিয়ে অনেকেই মন্তব্য করেছেন। ফরাসি রেডিও এবং টেলিভিশন নিয়ন্ত্রক সংস্থা কাউন্সিল অফ অডিওভিজ্যুয়াল ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

Be the first to comment on "লাইভ শো-তে অভিনেত্রীর বুকে চুম্বন!"