শিরোনাম

লালমনিরহাটে মাদ্রাসার তৃতীয় শ্রেনির ছাত্রীকে ধর্ষণ

নিউজ ডেস্ক : লালমনিরহাটে ১২ বছরের শিশু কে প্রতিবেশী শাহাবুল(৪৫) ধর্ষন করেছে। এই ঘটনায় সোমবার রাত ১১ টায় সদর থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিম শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, জেলা সদরের গোকুন্ডা ইউনিয়নের ভিকটিমের বাবা মা দু’জনেই কৃষি শ্রমিক। তাদের শিশু কন্যা স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেনির শিক্ষার্থী। প্রতিদিন শিশু শিক্ষার্থী মাদ্রাসায় যায়। বাবা ও মা কৃষি কাজে দিনমজুরী দিতে অন্যের মাঠে চলে যায়। মেয়ে স্কুলে থাকায় তেমন চিন্তা থাকে না।

পহেলা মে সরকারি ছুটি থাকায় ১২ বছরের কন্যা শিশুটি মাদ্রাসায় যায়নি। মা ও বাবা দিনমজুরী দিতে মাঠে কাজে যায়। শিশু কন্যা বাড়িতে একা ছিল। এই সুযোগে প্রতিবেশী মৃত এন্তার আলী পুত্র শাহাবুল (৪৫)কে কন্যা শিশুটি তাকে চাচা বলে ডাকে। লম্পট শাহাবুল তাকে চকলেট কিনে দিবে বলে ঢেকে নিয়ে যায়। চকলেট কিনে না দিয়ে পাশে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষন করে। শিশুটি চিৎকারে ঘটনা বেগতিক দেখে লম্পট শাহাবুল পালিয়ে যায়। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এই ঘটনায় সোমবার রাত ১১ টায় লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের হয়েছে। পরিবারটি দরিদ্র হওয়ায় মামলায় সহায়তা দিতে ব্র্যাক উদ্যোগ নিয়েছে বলে জানা যায়। পুলিশের তদন্তকারী কর্মকর্তা হাফিজুর রহমান জানান, আজ মঙ্গলবার ভিকটিক শিশুটির ডাক্তারী পরীক্ষা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান চলছে।

basic-bank

Be the first to comment on "লালমনিরহাটে মাদ্রাসার তৃতীয় শ্রেনির ছাত্রীকে ধর্ষণ"

Leave a comment

Your email address will not be published.


*