শিরোনাম

লোকটি আমার গোপন স্থান চেপে ধরেছিল : সোনম কাপুর

নিউজ ডেস্ক : “আমি জানি, আরও অনেককেই তাদের শৈশবে যৌন হেনস্থার শিকার হতে হয়। বিষয়টা যে তাদের মনে কতখানি গভীর ছাপ রেখে যায়, তা আমি বুঝতে পারি, কারণ আমারও সেই অভিজ্ঞতা হয়েছে।

” এভাবেই নিজের যৌন হেনস্থার কাহিনী প্রকাশ্যে আনলেন অভিনেতা অনিল কাপুরের মেয়ে বলিউড স্টার সোনম কাপুর।
সমীক্ষায় দেখা গেছে, ভারতে প্রায় ৫০ শতাংশ নারীকে তাদের শৈশবে কখনো না কখনো যৌন হেনস্থার শিকার হতে হয়। যদিও অধিকাংশ ঘটনাই কোনোদিনও পুলিশের খাতায় লেখা হয় না। বিভিন্ন বলিউড অভিনেত্রীর স্বীকারোক্তি বিভিন্ন সময়ে জানিয়েছে যে, তারাও অনেক সময়ে তাদের শৈশবে যৌন নিগ্রহের সম্মুখীন হয়েছেন। সম্প্রতি নিজের শৈশবের এক অপ্রীতিকর ঘটনার কথা প্রকাশ করলেন নায়িকা সোনম কাপুর।

সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছেন, কী ভাবে ছোটবেলায় যৌন লাঞ্ছনার শিকার হয়েছিলেন তিনি। তখন তিনি ১৩-১৪ বছরের নাবালিকা। “আমার মনে আছে, বন্ধুরা মিলে গেইটি গ্যালাক্সি থিয়েটারে অক্ষয় কুমার আর রাভিনা ট্যান্ডন অভিনীত একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। আমাদের গ্রুপে আমরা সবাই ছিলাম মেয়ে। আমাদের বন্ধু একতার জন্মদিন ছিল সে দিন। আমার খুব স্পষ্ট মনে আছে দিনটা। হল থেকে বেরিয়ে আমরা সবাই মিলে সিঙাড়া কিনতে যাচ্ছিলাম। আমরা বন্ধুরা যখন একসঙ্গে রাস্তায় হাঁটতাম, তখন একে অন্যের কাঁধে হাত দিয়ে হাঁটতাম। সব সময় আমি থাকতাম সবার কিনারে। কারণ আমিই ছিলাম বন্ধুদের মধ্যে সব চেয়ে লম্বা। ”

সোনম বলেন, “আমার মনে আছে, আমরা তখন রাস্তা পেরোচ্ছি। হঠাৎ একটা লোক পেছন থেকে এসে আমার বুকটা চেপে ধরল। আমার সেই বয়সে স্তন গঠিতই হয়নি। ভয়ের চোটে আমার সারা দেহ কাঁপতে শুরু করেছিল। আমি বুঝতেই পারছিলাম না, কী হয়ে চলেছে আমার সঙ্গে, আমি কাঁদতে শুরু করলাম। আমি কাউকে কিচ্ছু বলিনি বিষয়টা সম্পর্কে। চুপচাপ এসে বাকি সিনেমাটা সবার সঙ্গে বসে দেখেছিলাম!”

এই ঘটনা ঘটে যাওয়ার পর দু-তিন বছর পর্যন্ত এই বিষয়ে তিনি কাউকে কিছু বলতে পারেননি সোনম। কিন্তু এখন আর তিনি কাউকে পরোয়া করেন না। তিনি সরব হয়েছেন শৈশবের সেই ভয়াবহ অভিজ্ঞতা সম্পর্কে। তার এই সরবতা যৌন হেনস্থার শিকার হওয়া অন্য মেয়েদেরকেও নিজেদের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধ নিয়ে মুখর হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করবে।

basic-bank

Be the first to comment on "লোকটি আমার গোপন স্থান চেপে ধরেছিল : সোনম কাপুর"

Leave a comment

Your email address will not be published.


*