শিরোনাম

লোহাগড়ায় কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা

লোহাগড়ায় কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় গোলাম রব্বানী শেখ (৩৫) নামের এক কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা চালানো হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার কোটাকোল ইউনিয়নের চর-কোটাকোল গ্রামে এ ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছেন।

জানা গেছে, শুক্রবার রাত দশটার দিকে কোটাকোল নুরানী মাদ্রাসা সংলগ্ন বুলু শেখের চায়ের দোকানে বসে ক্রয়কৃত গাছের টাকা পরিশোধ করে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় তার স্ত্রী পান্না বেগম বাড়িতে ছিলেন না। শনিবার সকালে পরিবারের লোকজন তাকে অচেতন ও হাত-পা, মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন।
লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ বিশ্বাস বলেন, রোগীর গলায় দুই সেন্টিমিটার ক্ষত রয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা"

Leave a comment

Your email address will not be published.


*