নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৬আগষ্ট) দুপুর পৌনে দুইটার দিকে এসআই আবু বকর এর নেতৃত্বে সংগীয় পুলিশ সদস্য উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ২’শ ২৫গ্রাম জট গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছেন। আটক মাদক ব্যবসায়ী উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাচুড়িয়া গ্রামের মধ্যপাড়ার মৃত চান মিয়া শেখ’র ছেলে ইউনুচ শেখ।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধৃত মাদক ব্যবসায়ী দির্ঘদিন ধরে এলাকায় মাদক কেনা বেচা করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
লোহাগড়ায় গাজাসহ আটক-১
লোহাগড়ায় গাজাসহ আটক-১
Be the first to comment on "লোহাগড়ায় গাজাসহ আটক-১"