নিউজ ডেস্ক ॥ উপজেলার চরমল্লিকপুর গ্রামের পলাশ মাহমুদ (২৮) নামে এক যুবলীগ কর্মীকে রাতের অন্ধকারে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত ।
সোমবার (২৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। এর আগে রাত নয়টার দিকে মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রামের ইমরানের চায়ের দোকানের সামনে তাকে কুপিয়ে জখম করা হয়। নিহত পলাশ মহমুদ উপজেলার চরমল্লিকপুর গ্রামের খোকন শেখের ছেলে।
জানা যায়, সোমবার রাত নয়টার দিকে একই গ্রামের যুবলীগ কর্মী আজিম শেখের ছেলে রুবেলের নিমন্ত্রনে মন্নু শেখের ছেলে ইমরানের বাড়িতে দাওয়াত খেতে যায়। পূর্ব থেকে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত পলাশকে ধাওয়া করে। পলাশ দৌড়ে পালানোর সময় ইমরানের চায়ের দোকানের সামনে পড়ে যায়। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে, গলায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এই হত্যাকান্ডের ব্যাপারে সুনির্দিষ্ট কোন কারণ জানা না গেলেও লোহাগড়া পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পলাশকে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার দাবি করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
লোহাগড়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
যুবলীগ কর্মী পলাশ মাহমুদকে কুপিয়ে হত্যা
Be the first to comment on "লোহাগড়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা"