নিউজ ডেস্ক॥ খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দীঘলিয়া) আসনের এমপি হিসেবে শপথ নিয়েছেন আব্দুস সালাম মুর্শেদী । আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আ.ই.ম. গোলাম কিবরিয়া।
খুলনা-৪ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের দিন নির্ধারিত ছিল ২০ সেপ্টেম্বর। কিন্তু ওই আসনে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গত ২৬ আগস্ট তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
সালাম মুর্শেদীর বাড়ি খুলনার রূপসা উপজেলায়। তিনি বাংলাদেশ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ইএবি) সভাপতি, এনভয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি।
শপথ নিলেন সালাম মুর্শেদী
শপথ নিলেন সালাম মুর্শেদী
Be the first to comment on "শপথ নিলেন সালাম মুর্শেদী"