শিরোনাম

শিক্ষক শ্যামল কান্তির নিরাপত্তা বৃদ্ধি

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে হত্যার হুমকির দেয়ার পর তার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। রোববার সকাল থেকে তার নিরাপত্তা বৃদ্ধি করা হয়।

রাজধানীর শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করনে জানান, “হুমকির বিষয়টি নিয়ে এখনও কেউ থানায় আসেননি। কেউ কোনো অভিযোগও করেননি। তবে এ বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। কারা এই হুমকির সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।”

উল্লেখ্য, সম্প্রতি ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতন করা হয়। পরে তাকে কান ধরিয়ে উঠবস করান জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সংবাদ মাধ্যমেও বেশ আলোচনা সৃষ্টি করে।

এদিকে, শিক্ষক শ্যামল কান্তি ভক্ত গত শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। ওইদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষক শ্যামল কান্তিকে হত্যার হুমকি দেওয়া হয় ‘সালাউদ্দিনের ঘোড়া’ নামের একটি ফেসবুক পেইজ থেকে।

basic-bank

Be the first to comment on "শিক্ষক শ্যামল কান্তির নিরাপত্তা বৃদ্ধি"

Leave a comment

Your email address will not be published.


*