শিরোনাম

শুরু হল খুলনায় আব্বাসউদ্দীন লোক উৎসব

নিউজ ডেস্ক : লোক সংগীতের সম্রাট আব্বাসউদ্দীনের নামানুসারে খুলনায় আব্বাসউদ্দীন লোক উৎসব শুরু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ উৎসবের উদ্বোধন করা হয়।

আব্বাস উদ্দীন একাডেমির সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু বলেন, ‘লোকজ সংস্কৃতির বিকাশ ও চর্চা বৃদ্ধির জন্য প্রতি বছরের মতো এ বছরও লোক উৎসবের আয়োজন করেছে খুলনার আব্বাসউদ্দীন একাডেমি। উৎসব চলবে রবিবার পর্যন্ত। ’

তিনি আরও বলেন, ‘আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিন বিকেল ৫টা ৩০ মিনিটে ছোটদের লোকজ অনুষ্ঠান, ৬ টা ১৫ মিনিটে খুলনার লোক সংস্কৃতির চর্চা ও বিকাশ বিষয়ক সেমিনার হবে। সেমিনারে বিভূতি ভূষন মণ্ডল প্রবন্ধ উপস্থাপন করবেন। প্রধান আলোচক থাকবেন মুস্তাফা জামান আব্বাসী। এছাড়া আলোচক থাকবেন অচিন্ত্য কুমার ভৌমিক। এরপর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে হবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার শেষ দিন বিকেল ৫টায় ছোটদের লোকজ অনুষ্ঠান, সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে আলোচনা, সম্বর্ধনা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্বাস উদ্দীন একাডেমির সাধারণ সম্পাদক এনামুল হক বাচ্চু। পরে ছোটদের লোকজ সংগীত, আলোচনা সভা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

basic-bank

Be the first to comment on "শুরু হল খুলনায় আব্বাসউদ্দীন লোক উৎসব"

Leave a comment

Your email address will not be published.


*