শিরোনাম

চালকের ঘুমে বাস খাদে, নিহত দুই, আহত অর্ধশত

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতমাইল এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে দুজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আজ শনিবার ভোররাত ৪টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন আবদুল মজিদ ও উমেদ আলী। তাঁদের লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাঁদের সবাইকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোররাতে একটি বাস কুড়িগ্রাম থেকে পিরোজপুর যাচ্ছিল। পথে সাতমাইল এলাকায় চালক ঘুমিয়ে পড়ায় রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি-তদন্ত) আক্তারুজ্জামান দুর্ঘটনার বিষয়টি জানিয়েছেন।

basic-bank

Be the first to comment on "চালকের ঘুমে বাস খাদে, নিহত দুই, আহত অর্ধশত"

Leave a comment

Your email address will not be published.


*