শিরোনাম

শেষ চারে ম্যানসিটি

নিউজ ডেস্ক : এফএ কাপের সেমিফাইনালে উঠেছে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলের দল মিডলসবরোকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। দলের হয়ে গোল দুটি করেছেন দাভিদ সিলভা ও সার্জিও আগুয়েরো।
শনিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় ম্যানসিটি। ডান দিক দিয়ে পাবলো সাবালেতার পাস পেয়ে ছয় গজ বক্সের মধ্যে থেকে গোলটি করনে দাভিদ সিলভা।
বিরতির পর শুরুতেই ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ হারায় ম্যানসিটি। ম্যাচের ৬৭তম মিনিটে গোলের দেখা পান আগুয়েরো। জার্মান মিডফিল্ডার সানের ছয় গজ বক্সের মুখে বাড়ানো বল জালে পাঠান এই আর্জেন্টাইন স্ট্রাইকার। এবারের আসরে এটা তার চতুর্থ গোল।
চার মিনিট পর আবারও লক্ষ্যভেদ করেন আগুয়েরো। তবে দুর্ভাগ্য, অফসাইডের বাঁশি বাজায় রেফারি। পরের ১০ মিনিটে দলটি আরও তিনটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে না পারলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানসিটি।

basic-bank

Be the first to comment on "শেষ চারে ম্যানসিটি"

Leave a comment

Your email address will not be published.


*