শিরোনাম

সরকার বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক: সরকারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতারা।

রোববার দুপুরে নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে জামায়াত-শিবিরের অযৌক্তিক হরতালের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানান তারা।

নেতারা বলেন, সরকারকে পেছন থেকে ধাক্কা মারার ষড়যন্ত্র চলছে। প্রশাসনের মাঝে নিজামীদের প্রেতাত্মারা ঘাপটি মেরে বসে আছে। তারা নানা ষড়যন্ত্রে জড়িত। এই ষড়যন্ত্র মোকাবেলা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক গণ পরিষদ সদস্য ইসহাক মিয়া বলেন, বাংলাদেশে যুদ্ধাপরাধী বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ইতিহাসের দায় মুক্তি হবে না। আর নিজামীর ফাঁসির রায় ন্যায় বিচারেরই ফসল। তাই এই বিচারকে কিছুতেই প্রশ্নবিদ্ধ করা যাবে না।

এসময় তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে গ্রেফতারের তীব্র নিন্দ জানিয়ে বলেন,  ইউপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। তাই তিন দিনের মধ্যে তার মুক্তির দাবি জানান তিনি।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, নিজামী ফাঁসির রায় বহালের আদেশ প্রত্যাশিত। তাকে বাঁচানোর চেষ্টাকারীরা জাতির শত্রু। এই শত্রুদের নিশ্চিহ্ন করার হিম্মত আমাদের আছে।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, হাসান মাহমুদ হাসনী, শফিক্লু ইসলাম ফারুক, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, অমল মিত্র, মহানগর জাতীয় শ্রমিক লীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, কোতোয়ালী থানার হাসান মনসুর, ওয়ার্ড আওয়ামী লীগের আলহাজ্ব শের মোহাম্মদ হাজী মোহাম্মদ হাসান, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু।

basic-bank

Be the first to comment on "সরকার বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান"

Leave a comment

Your email address will not be published.


*