নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তৃতীয় ধাপেও ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে গোপন লিখিত চুক্তি করা হয়েছে। তাদের লক্ষ্য সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনে জয়ী করা।’ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ‘সব কয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনেই ভোট জালিয়াতি, ভোট ডাকাতি, বিএনপির সমর্থিত প্রার্থীদের বাড়ি বাড়ি প্রশাসনের হামলা, তাদের গ্রাম ছাড়া করা, এলাকা ছাড়া করা হয়েছে।’
দেশবাসী ভালোভাবেই জানে আওয়ামী লীগের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘তারা গায়ের জোরে ক্ষমতা দখল করে প্রতিটি নির্বাচন নিয়ে তামাশার খেলা খেলেছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপির অর্থ বিষয়ক সসম্পাদক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া প্রমুখ।

Be the first to comment on "‘‘সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থীদের জয়ী করতে গোপন চুক্তি”"