শিরোনাম

সিংড়ায় সাবেক ইউপি সদস্য ও তার ভাইকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় মোজাফর আলী ওরফে মোজাই ডাকাত নামে সাবেক এক ইউপি সদস্য ও তার ভাই হাসেন আলীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় তাদের অপর ভাই মহসিন আলী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার দুই নম্বর ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাফর হোসেন (মোজাই ডাকাত) ও হাসেন আলী বড়গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।

সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল, স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এম আবুল কালাম ও নিহতের পরিবার জানান, ডাহিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোজাফর আলীর সঙ্গে গত নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল বর্তমান ইউপি সদস্য ইউনুস আলীর। শুক্রবার ভোরে ইউনুস আলীর লোকজন মোজাফর আলীর বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে বাড়ির বাইরে নিয়ে যায়।

পরে সেখানে তাকে কুপিয়ে হত্যা করে। এসময় মোজাফর আলীর দুই ভাই হাসেন আলী ও মহসিন আলী তাকে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা তাদেরকেও রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই হাসেন আলীরও মৃত্যু হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে মহসীন আলীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "সিংড়ায় সাবেক ইউপি সদস্য ও তার ভাইকে কুপিয়ে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*