শিরোনাম

সিরাজগঞ্জে স্কুলশিক্ষক জেএমবি নেতা আটক

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নেতা সন্দেহে আবুল কালাম আজাদ (৬০) নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (১৪ মার্চ) রাতে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও উল্লাপাড়া থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আবুল কালাম আজাদ বেতকান্দি গ্রামের মৃত সুজাবত আলীর ছেলে ও স্থানীয় আলী আহম্মেদ উচ্চবিদ্যালয়ের মৌলভী শিক্ষক।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেতকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আবুল কালাম আজাদ ২০১২ সালে জেএমবি সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারির দায়িত্বে ছিলেন। তার বিরুদ্ধে জেএমবি সংশ্লিষ্টতা ও নাশকতার অভিযোগে মামলা রয়েছে।

basic-bank

Be the first to comment on "সিরাজগঞ্জে স্কুলশিক্ষক জেএমবি নেতা আটক"

Leave a comment

Your email address will not be published.


*