শিরোনাম

মুকসুদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা

নিউজ ডেস্ক : নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ ১৬ বছর পর ঘোষিত হলো গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নির্বাচনী তফসিল। আগামী ২৫ এপ্রিল এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন অফিসার মুন্সী অহিদুজ্জামানের দেওয়া তথ্য অনুযায়ী নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল মোতাবেক মুকসুদপুর পৌরসভার নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ, প্রার্থী বাছাই ২৯ মার্চ, মনোনয়নপত্র প্রত্যাহার ৫ এপ্রিল এবং ২৫ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০০০ সালের ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে পৌর চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগ নেতা সাজ্জাদ করিম মন্টু। দীর্ঘদিন পৌরসভা বাতিল, ইউনিয়ন পরিষদ গঠন, হাইকোটে মামলা, ইত্যাদি কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ মুকসুদপুর পৌরসভা বাতিলের গেজেট বাতিলপূর্বক পৌরসভা অব্যাহত রেখে দায়েরকৃত রিট নিষ্পত্তি করে রায় প্রদান করলে মুকসুদপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের সব বাধা দূর হয়। রায়টি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার ১৬ নভেম্বর প্রকাশ করলে নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগ গ্রহণ করে নির্বাচন কমিশন।

এবারের নির্বাচনে দলীয় মনোনয়নে মেয়র প্রার্থী হবেন। প্রার্থীরা পাবেন রাজনৈতিক দলের প্রতীক। সে হিসেবে আওয়ামী লীগ থেকে প্রার্থী প্রায় চুড়ান্ত। এঁরা হলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড.আতিকুর রহমান মিয়া। বর্তমান মেয়র সাজ্জাদ করিম মন্টু স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারেন। নির্বাচন করতে পারেন মুকসুদপুর কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস মিজানুর রহমান মন্টু মৃধা।

বিএনপির সিরাজ গ্রুপের উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমান লিপু মিয়া, বিএনপি (মঞ্জু) গ্রুপের সভাপতি আহজ্জাদ মহসিন খিপু এবং বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল মিয়ার চাচা ইব্রাহীম খলিল বাহার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া ইসলামী আন্দোলন মনোনীত হাফেজ ফরহাদ নির্বাচন করতে পারেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

basic-bank

Be the first to comment on "মুকসুদপুর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা"

Leave a comment

Your email address will not be published.


*