শিরোনাম

সুখ নয়, নারীকে সুস্থতাও উপহার দেয় অর্গ্যাজম

নিউজ ডেস্ক : ঠিক কোন মুহূর্তে ঘটনাটি ঘটে যাবে, কেউ বলতে পারে না। কিন্তু যখন যৌনতা এই চরম পর্যায়ে পৌঁছয়, শরীরে নেমে আসে অনাবিল সুখের অনুভূতি।

একেই বলে অর্গ্যাজম। শরীরী মিলনের যে পর্যায়ে পৌঁছাবার গোপন আকাঙ্খা নারী-পুরুষ নির্বিশেষে প্রায় সকলের মধ্যেই থাকে।
তবে নারী শরীরে যৌনতার চাহিদা আলাদা, তাই এর ফলও আলাদা। তৃপ্ত নারী শরীরের সুখের প্রভাব প্রতিফলিত হয় তাঁর জীবনের প্রতিটি ক্ষেত্রে। যেমন –

১) ‘পারফেক্ট অর্গ্যাজম’-এর ফলে মহিলাদের শরীরে ‘হ্যাপি হরমোন’ নির্গত হয়৷ যার ফলে সারাদিন মনে তৃপ্তির অনুভুতি থাকে৷ শরীরও চাঙ্গা থাকে৷

২) রোজ একবার করে ‘অর্গ্যাজম’ মহিলাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে৷ ফলে ছোটখাটো রোগ-ভোগ থেকে মুক্তি পাওয়া যায়৷

৩) রাতে যাঁদের ঘুম আসে না, তাঁদের ক্ষেত্রে ‘অর্গ্যাজম’ ঘুমের ওষুধের চাইতেও বেশি কার্যকরী৷ শরীরে সুখের অনুভূতি থাকলেই তো চোখ দু’টি জুড়িয়ে আসবে!

৪) জানা গিয়েছে, ‘অর্গ্যাজম’-এর পর অক্সিটোসিন নামে যে হরমোন নির্গত হয়, তা স্তন ক্যানসারের কোশগুলিকে টিউমারে রূপান্তরিত হতে বাধা দেয়৷

৫) মহিলাদের ঋতুশ্রাবের বেদনানাশক হিসেবেও নাকি কাজ করে ‘অর্গ্যাজম’৷ নিয়মিত ‘অর্গ্যাজম’ করলে মাসের নির্দিষ্ট দিনগুলিতে আপনি সেই ব্যাথা থেকে রেহাই পেতে পারেন৷

আর সবশেষে বিশেষ দ্রষ্টব্য হিসেবে আরও একটি বাড়তি পাওনার কথা বলে রাখা ভাল৷ আপনার ক্রমবর্দ্ধমান সৌন্দর্যের নেপথ্যেও অন্যতম কারণ অর্গ্যাজম।

– সূত্র : সপ্র

basic-bank

Be the first to comment on "সুখ নয়, নারীকে সুস্থতাও উপহার দেয় অর্গ্যাজম"

Leave a comment

Your email address will not be published.


*