শিরোনাম

সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

নিউজ ডেস্ক : শীর্ষ রাজনীতিবিদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন একজন জনদরদী ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ।

তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক নেতাকে হারাল।
মন্ত্রী তার দীর্ঘ কর্মময় রাজনৈতিক জীবনের প্রতি শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনের প্রতি গভীর সমবেদনা জানান। রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ (৫ ফেব্রুয়ারি) ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন।

basic-bank

Be the first to comment on "সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক"

Leave a comment

Your email address will not be published.


*