শিরোনাম

সেলেনা গোমেজ এর ফলোয়ার সংখ্যা বাড়ছে

নিউজ ডেস্ক: মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজের ভক্ত বিশ্বজুড়েই আছে। খুব কম সময়েই গান দিয়ে সেই জায়গাটা তৈরি করে নিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রেকর্ড গড়লেন ২৩ বছর বয়সী এই পপ তারকা।

অনেক বড় বড় তারকাকে পেছনে ফেলে তার অবস্থান এখন শীর্ষে। সেলেনার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা এখন ৬ কোটি ৯৪ লাখ প্রায়। তার পরেই অবস্থান করছেন টেইলর সুইফট ও কিম কার্দাশিয়ান। সেলেনার চেয়ে মাত্র ২ লাখ ফলোয়ার কম সুইফটের।

অন্যদিকে কিম কার্দাশিয়ানের ফলোয়ার সংখ্যা ৬ কোটি ৩৬ লাখ। সেলেনা গোমেজ এই খবরে বেশ উচ্ছ্বসিত হয়ে বলেন ভক্ত বাড়লে ভালোই লাগে। নিজেকে স্বার্থক মনে হয়। ইনস্টাগ্রাম আমার খুব পছন্দের একটি মাধ্যম। ছবি তুলতে ও আপলোড করতে বেশ ভালো লাগে।

basic-bank

Be the first to comment on "সেলেনা গোমেজ এর ফলোয়ার সংখ্যা বাড়ছে"

Leave a comment

Your email address will not be published.


*