নিউজ ডেস্ক : স্পেনের মালাগা শহরের একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
স্থানীয় সময় (০১ অক্টোবর) রাতে লা ভোমিয়া ক্যাফেতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয় মেডিকেল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় মেয়র অ্যানটোনিয়ো মোরনো জানান, ধারণা করা হচ্ছে ক্যাফেটির রান্না ঘরের গ্যাসের পাইপলাইনে লিকেজ থেকে এ বিস্ফোরণের সূত্রপাত হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
স্পেনে ক্যাফেতে বিস্ফোরণ, আহত ৭০

Be the first to comment on "স্পেনে ক্যাফেতে বিস্ফোরণ, আহত ৭০"