নিউজ ডেস্ক : বছর ঘুরে আবার এসেছে হোলি উত্সব। বলিউড তারকারাও এই উত্সবে মেতে ওঠেন খোশ মেজাজে। প্রতিবছর বেশ ধুমধাম করে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, অভিষেক বচ্চনসহ পরিবারের সবাই ও অন্যান্য কাছের আত্মীয়স্বজনদের নিয়ে একত্রে হোলি উত্সব উদযাপন করে বচ্চন পরিবার। প্রতিবছর বচ্চন পরিবার হোলি উত্সবের অন্যতম আয়োজক থাকলেও এবার বচ্চন পরিবারকে পাচ্ছে না বলিউড। পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের বাবা অসুস্থ। তাই এবার হোলি উত্সবে রঙ খেলবে না বচ্চন পরিবার। শুধু পূজার আয়োজন চলছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়ছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে তাকে। এ প্রসঙ্গে ঐশ্বরিয়া বলেন, ‘বাবা বর্তমানে আইসিউতে চিকিত্সাধীন রয়েছেন। তার অসুস্থতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছে কোনোরকম আনন্দ-উত্সবে অংশ নেবে না আমার শ্বশুরবাড়ির লোকজন। বাসায় ঘরোয়াভাবে হয়তো পূজা অর্চনা করা হবে বাবার জন্য। আমি আমার ভক্তদের কাছেও আমার বাবার জন্য আশীর্বাদ চাইছি।’
হোলিতে আনন্দ করবে না বচ্চন পরিবারে

Be the first to comment on "হোলিতে আনন্দ করবে না বচ্চন পরিবারে"