শিরোনাম

২২ অক্টোবর ভারতীয় ভিসা অফিসে বিশেষ ব্যবস্থা

নিউজ ডেস্ক : বাংলাদেশের শিক্ষার্থীদের ভারতে ভ্রমণের সুযোগ করে দিতে আগামী ২২ অক্টোবর কোন ই-টোকেন বা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিসা অফিসে সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে ভারতীয় হাইকমিশন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে হাইকমিশন।

ভারতের হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ বছরের বেশি বয়সের শিক্ষার্থীরা ভারতে ট্যুরিজম ভিসার জন্য আবেদন করতে চাইলে আগামী ২২ অক্টোবর তারিখে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরাসরি ভারতীয় হাইকমিশনের ভিসা অফিসে এসে দেখা করতে পারবেন। এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে কোন বাঁধা না থাকলে তাদের ভিসা প্রদান করা হবে। এ জন্য পূর্বেই ই-টোকেন বা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার প্রয়োজন হবে না।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র গুলশান-১ এর ১৩৭ নম্বর রোডের ১২ নম্বর বাড়িতে আগ্রহীদের আসতে হবে। এ সময় তাদের সঙ্গে থাকতে হবে নিজ বিশ্ববিদ্যালয় বা কলেজের আইডি কার্ড এবং তার একটি কপি ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। মূলত বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ভারতীয় হাইকমিশন এই সুবিধা প্রদান করছে। দুই দেশের মানুষের মধ্যে বন্ধন আরো দৃঢ় করাই হাইকমিশনের এই উদ্যোগের লক্ষ্য বলে বর্ণনা করা হয়।

basic-bank

Be the first to comment on "২২ অক্টোবর ভারতীয় ভিসা অফিসে বিশেষ ব্যবস্থা"

Leave a comment

Your email address will not be published.


*