শিরোনাম

৫ হাজার রান পূর্ণ করায় তামিমকে অভিনন্দন আইসিসি’র

নিউজ ডেস্ক : ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করায় তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাংলাদেশের তামিম ইকবাল। প্রথম বাংলাদেশি হিসেবে এবং বিশ্বের ৭৮তম খেলোয়াড় এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। এমন মাইলফলক স্পর্শ করায় তামিমকে অভিন্দন জানিয়েছে আইসিসি।
গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে খেলতে নামা আগে তামিমের ওয়ানডে পরিসংখ্যান ছিলো ১৫৮ ম্যাচের ১৫৭ ইনিংসে ৪৯৬২ রান। তাই ৫ হাজার রানের ক্লাবে প্রবেশের জন্য তামিমের প্রয়োজন ছিলো ৩৮ রান।
বাংলাদেশ ইনিংসের ২২তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাকিয়ে ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার পূর্ণ করেন তামিম। এই মাইলফলক স্পর্শ করার কিছুক্ষণ পরই তামিমকে অভিনন্দন জানায় আইসিসি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আইসিসির নিজস্ব পেইজে তামিমের ছবি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আর ক্যাপশন হিসেবে আইসিসি লিখে, ‘বাংলাদেশের হয়ে ওয়ানডেতে তামিম ইকবালের ৫ হাজার রান। ওয়েল ডান।’
তামিমের ওই ছবি ও ক্যাপশন আপলোড হবার পর এখন পর্যন্ত ৭৮ হাজার লাইক, দেড় হাজার কমেন্ট ও ১১ হাজার শেয়ার পড়েছে।

basic-bank

Be the first to comment on "৫ হাজার রান পূর্ণ করায় তামিমকে অভিনন্দন আইসিসি’র"

Leave a comment

Your email address will not be published.


*