নিউজ ডেস্ক : টয়লেট এক প্রেম কথা ছবির শুটিং শেষ করলেন অনুপম খের। বিষয়টি জানিয়ে টুইট করেছেন তিনি। ছবিতে অনুপম খের ছাড়াও রয়েছেন অক্ষয় কুমার ও ভূমি পেডেনকর।
সেইসঙ্গে শুটিংয়ের কিছু ছবি শেয়ার করেছেন অনুপম খের। টুইটে তিনি জানিয়েছেন, অক্ষয় কুমারের সঙ্গে এটি তাঁর ২০ নম্বর ছবি।
ছবিটি পরিচালনা করেছেন শ্রী নারায়ণ সিং। ছবিতে মূলত স্বচ্ছ ভারত অভিযানের কথা তুলে ধরা হয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের অস্বাস্থ্যকর পরিবেশের কথা ব্যাঙ্গাত্মকভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। আগামী ২ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Be the first to comment on "অক্ষয় -অনুপম খের জুটির ‘টয়লেট এক প্রেম কথা’"