নিউজ ডেস্ক : কারো অতীতে যত বেশি লোকের সঙ্গে সম্পর্ক থাকে তারা তত বেশিই অনাকর্ষণীয় হন। তবে অবিবাহিত ব্রিটিশরা এমন মানুষকেই জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে পছন্দ করেন যাদের অতীতে তিনজন সঙ্গী বা সঙ্গীনি ছিল।
নতুন এক গবেষণায় এমনটাই প্রমাণিত হয়েছে।
নতুন প্রণয়াকাঙ্ক্ষীর সাথে অতীতের যৌন সঙ্গী বা সঙ্গিনীর সংখ্যা নিয়ে আলোচনা করাটা একটি বিতর্কিত ইস্যু। কিন্তু নতুন একটি গবেষণায় অতীত সঙ্গী বা সঙ্গিনীর সর্বোত্তম সংখ্যা তিনজন বলে প্রমাণিত হয়েছে।
নটিংহাম, ব্রিস্টল এবং সোয়ানসিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দেখতে পেয়েছেন, যে একাকী মানুষরা ভালোবাসার সন্ধান করছেন তারা একজন অভিজ্ঞ মানুষকেই খুঁজছেন। কিন্তু এমন কাউকে নয় যিনি সহজেই বিছানায় যান।
গবেষণাটি প্রকাশিত হয়েছে, দ্য জার্নাল অফ সেক্স রিসার্চে। এতে উদঘাটিত হয়েছে, নারী-পুরুষ উভয়েই পূর্ব যৌন অভিজ্ঞতাহীন কারো সঙ্গে সম্পর্কে জড়াতে সতর্ক থাকেন। তবে তার মানে এই নয় যে, বাছবিচারহীনভাবে যৌনতায় লিপ্ত হয় এমন কাউকে তারা পছন্দ করেন।
অতীতে কারো যত বেশি যৌন সঙ্গী বা সঙ্গিনী থাকবে ততই তারা একজন সম্ভাব্য জীবন সঙ্গী বা সঙ্গিনীর কাছে অনাকর্ষণীয় হয়ে উঠবে।
অতীতে কারো যৌন সঙ্গী বা সঙ্গিনীর সংখ্যা যত বেশি হবে ততই তার যৌনবাহিত রোগ ছড়ানো এবং প্রতারণার সম্ভাবনা বেশি হবে।
১৮৮ জন লোকের ওপর প্রশ্নোত্তরে গবেষণা চালানোর পর দেখা গেছে, পুরুষরা নারীদের অতীত যৌন সঙ্গী বা সঙ্গিনীর সংখ্যা নিয়ে অত একটা মাথা ঘামান না যদি তারা শুধু অস্থায়ী সম্পর্ক করতে চান। ওই ১৮৮ জনের ১০৪ জনই ছিলেন নারী।
গবেষণায় দেখা গেছে, অতীতে ৬জনের বেশি নারীর সঙ্গে সম্পর্ক ছিল এমন পুরুষদের সঙ্গে নারীরা সম্পর্ক করতে পছন্দ করেন না। অন্যদিকে, অতীতে ১১ জনের বেশি পুরুষের সাথে সম্পর্ক ছিল এমন নারীদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পছন্দ করেন না পুরুষরা।
অতীতে অতি বেশি সংখ্যক যৌন সঙ্গী বা সঙ্গিনী ছিল এমন মানুষকে কেউ জীবন সঙ্গী বা সঙ্গিনী বানানোর জন্য যথেষ্ট বিশ্বস্ত মনে করেন না।
নারী-পুরুষ উভয়েই জীবন সঙ্গী বা সঙ্গিনী বাছাইয়ের ক্ষেত্রে অতীতে দুজন বা তিনজন যৌন সঙ্গী বা সঙ্গিনী ছিল এমন মানুষকেই পছন্দ করেন।
সাধারণত ভাবা হয় যে পুরষদের বহুগামিতা সহ্য করা হয়। কিন্তু ওই গবেষণায় দেখা গেছে, নারী-পুরুষ উভয়েই বহুগামিতার প্রতি সমভাবে বিরক্তি প্রকাশ করেছেন।
গবেষণায় আরো দেখা গেছে, পুরুষরা কুমারী নারীদের সঙ্গে বা অতীতে স্বল্প সংখ্যক যৌন সঙ্গী ছিল এমন নারীর সঙ্গে সম্পর্কে জড়াতেই বেশি আগ্রহ প্রকাশ করেছেন।
কিন্তু পরিহাস হলো, ওই গবেষণায় যারা অংশগ্রহণ করেছেন তাদের বেশিরভাগেরই বয়স ছিল ৩০ থেকে ৪০ এর মধ্যে। অথচ এরা নিজেরাই নিজেদের প্রত্যাশা মতো কাজ করেননি।
এদের প্রত্যেকের অতীত যৌন সঙ্গী বা সঙ্গিনীর সংখ্যা তিনজনে বেশি ছিল। গবেষণায় অংশগ্রহণকারী নারীদের অতীত যৌন সঙ্গীর সংখ্যা ছিল গড়ে ৫.৮১ জন। আর পুরুষদের অতীত যৌন সঙ্গিনীর সংখ্যা ছিল গড়ে ৮.৪ জন।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট

Be the first to comment on "অতীতে যৌন সম্পর্ক ছিল এমন মানুষই ব্রিটিশদের আদর্শ জীবন সঙ্গী বা সঙ্গিনী"