নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিতে বঙ্গভবনে গেছেন সংসদে বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) প্রতিনিধি দল।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে।
জাপার প্রতিনিধি দলে অপর সদস্যরা হলেন-সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন বাবলু, আবদুস সাত্তার, সৈয়দ আবু হোসেন, নূরে হাসনা লিলি, সালমা ইসলাম, এস এম ফয়সাল চিশতী প্রমুখ।
নির্বাচন কমিশন গঠন নিয়ে গত ১৮ ডিসেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথমদিন সংলাপে অংশ নেয় বিএনপি। দ্বিতীয় দল হিসেবে সংলাপে অংশ নিচ্ছে জাতীয় পার্টি (জাপা)।

Be the first to comment on "রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাতীয় পার্টি"