শিরোনাম

অনুশীলনে দুর্ঘটনা, ৩০ সেলাই লাগল স্টার্কের

নিউজ ডেস্ক : বিশ্রামটা এভাবে কাটাতে হবে, ঘুণাক্ষরেও ভাবতে পেরেছিলেন মিচেল স্টার্ক?
এই মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারকে। কে জানে, হয়তো এ নিয়ে অনেক পরিকল্পনাও করে রেখেছিলেন। কিন্তু সব পরিকল্পনা এক পাশে রেখে এখন স্টার্ককে ছুটতে হচ্ছে ডাক্তারের ছুরি-কাঁচির নিচে। গতকাল অনুশীলনে আঘাত পেয়ে যে পায়ে ৩০টি সেলাই নিতে হয়েছে ২৬ বছর বয়সী বাঁহাতি পেসারকে।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, গতকাল অনুশীলনের সময় অনুশীলনের যন্ত্রপাতির সঙ্গেই ধাক্কা লাগে স্টার্কের। এতে তাঁর পায়ে বেশ বড় ক্ষত তৈরি হয়েছে। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেরে ওঠার আগ পর্যন্ত আগামী দুই থেকে তিন সপ্তাহ পায়ের হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত অংশে (শিন) বিশেষ বন্ধনী পরতে হবে স্টার্ককে।
তবে অস্ট্রেলিয়ার জন্য সুখবর, কোনো হাড়গোড় ভাঙেনি স্টার্কের। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান চিকিৎসা কর্মকর্তা জন অরচার্ডই বলেছেন, ‘ওর পায়ের হাড়ে কোনো চিড় ধরেনি, টেন্ডনেও কোনো ক্ষতি হয়নি। অস্ত্রোপচার করে ওর ক্ষত সারিয়ে তোলা হয়েছে। প্রায় ৩০টির মতো সেলাই লেগেছে।’
অবশ্য চোট নিয়েও মজা করার লোভ সামলাতে পারেননি স্টার্ক। এত দিন নিজে বল করে স্টাম্প ভাঙতেন। এবার তাঁর কাছে মনে হচ্ছে, স্টাম্প ‘প্রতিশোধ’ নিয়েছে। টুইটারে চোটের কথা জানিয়ে লিখেছেন, ‘…যখন স্টাম্প পাল্টা আঘাত করে!’

চিকিৎসকদের আশা, চোট সামলে আগামী নভেম্বরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফিরতি টেস্ট সিরিজেই খেলতে পারবেন স্টার্ক। সূত্র: এএফপি।

basic-bank

Be the first to comment on "অনুশীলনে দুর্ঘটনা, ৩০ সেলাই লাগল স্টার্কের"

Leave a comment

Your email address will not be published.


*