নিউজ ডেস্ক: তিনি হলিউডের সেক্স সিম্বল। তাঁর যৌন আবেদনে মাথা ঘুরে যায় অনেক পুরুষের। এমন এক অভিনেত্রী, তাঁর যৌনতা নিয়ে কথা তো আলাদা প্রাধান্য পাবেই। কিন্তু মেগান ফক্স সে বসের ধারকাছ দিয়েও যান না। হতে পারে তিনি সেক্স সিম্বল। কিন্তু নিজের প্রেমিক ছাড়া অন্য কারোর সঙ্গেই তিনি সেক্স করতে রাজি নন।
একটি সাক্ষাৎকারে মেগান ফক্স জানিয়েছেন, “আমি কখনও এমন কারোর সঙ্গে সেক্স করি না, যাকে আমি ভালোবাসি না। আমার ব্যাপারটা অসুস্থতার লক্ষণ মনে হয়। এমনকী আমি কখনও ওয়ান নাইট স্ট্যান্ডও করিনি।”
সম্প্রতি ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে আবার সম্পর্ক জোড়া লেগেছে মেগান ফক্সের। নিজের তৃতীয়বার গর্ভবতী হওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। সঙ্গে এও জানিয়েছেন, এবার পর্দায় সেক্স সিন শুট করা থেকও বিরত থাকতে চান তিনি। কারণ ছেলেরা বড় হচ্ছে। তিনি চান না, তাঁর ছেলেরা মাকে ওইরকম চরিত্রে অভিনয় করতে দেখুক।

Be the first to comment on "অন্য কারোর সঙ্গে সেক্স? কী বললেন মেগান ফক্স?"