শিরোনাম

অভিনয়ে মোনালিসা

নিউজ ডেস্ক : জনপ্রিয় মডেল অভিনেত্রী মোনালিসা দীর্ঘ চার বছর পর দেশে ফিরেছেন। দেশে ফিরে তিনি জানিয়েছিলেন আবারো নাটকে অভিনয় করবেন। ১৭ মে সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়িতে তিনি শুটিং শুরু করেছেন। মোনালিসা তার কথা রাখলেন।

আগামী ঈদ উপলক্ষে একটি ছয় পর্বের ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন তিনি। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘এভারেজ আসলাম’। নাটকে মোনালিসার বিপরীতে থাকছেন মোশাররফ করিম। আর এই নাটকের মাধ্যমে চার বছর পর আবারো সাগর জাহানের নাটকে জুটি বেঁধে অভিনয় করছেন মোশাররফ করিম এবং মোনালিসা।

মোনালিসা জানিয়েছেন, সর্বশেষ চার বছর আগে সাগর ভাইয়েরই পরিচালনায় ‘সিকান্দার বক্স’ নাটকে অভিনয় করেছিলাম। চার বছর পর মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে অভিনয় করছি। বেশ ভালো লাগছে। পুরোনো মানুষ, পুরোনো ইউনিট অথচ নতুন উদ্যমে কাজ করা, সবই যেন ভালোলাগার, ভালোবাসার। আশা করি `এভারেজ আসলাম`ও বেশ দর্শকপ্রিয়তা পাবে। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।

basic-bank

Be the first to comment on "অভিনয়ে মোনালিসা"

Leave a comment

Your email address will not be published.


*