শিরোনাম

অসুস্থ নুসরাত ফারিয়া কলকাতার হাসপাতালে

নিউজ ডেস্ক : বাংলা চলচ্চিত্রের বর্তমানের ব্যস্ততম নায়িকা প্রিয়দর্শিনী নুসরাত ফারিয়া।কলকাতায় গিয়েছিলেন শুটিংয়ের কাজে। টানা শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে সময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকাকে।

জানা গেছে, গত শুক্রবার রাতে ফারিয়া কিছুটা অসুস্থ হয়ে পড়েন। শনিবার সকালে অসুস্থতার পরিমাণ বেড়ে যায়। এরপর প্রচণ্ড জ্বর নিয়ে সেদিনই তাকে হাতপাতালে ভর্তি করা হয়। অতিরিক্ত জ্বর ও শারীরিক দুর্বলতার কারণে তাকে হাসপাতালে আনা হয়েছে বলে শুটিং ইউনিট সূত্রে জানা যায়। তিনি এখন সেখানে চিকিৎসাধীন আছেন। আজ রবিবার সর্বশেষ খবর অনুযায়ী তিনি অনেকটাই সুস্থ বোধ করছেন।

যৌথ প্রযোজনার ছবি ‘প্রেমী ও প্রেমী’-র শুটিং নিয়েই বর্তমানে ব্যস্ত নুসরাত। গত সপ্তাহে এই ছবির শুটিং করতে থাইল্যান্ড ছিলেন। সেখান থেকে ফিরেই আবার কলকাতা। ছবির প্রয়োজনে নায়ক শুভসহ বাসযোগে ঢাকা থেকে কলকাতা গিয়েছিলেন তারা। টানা ভ্রমণ ও পরিশ্রমের কারণেই এই অসুস্থতা বলে  মনে করছেন চিকিৎসকরা।

 

basic-bank

Be the first to comment on "অসুস্থ নুসরাত ফারিয়া কলকাতার হাসপাতালে"

Leave a comment

Your email address will not be published.


*