শিরোনাম

অস্কার লাইব্রেরীতে সংরক্ষিত হবে রাধিকার ‘পার্চড’

নিউজ ডেস্ক : অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্স অর্থাৎ অস্কার লাইব্রেরিতে সংরক্ষণ করা হবে আলোচিত ‘পার্চড’ ছবির চিত্রনাট্য। এখানে সংরক্ষন করা হয় বিশ্বের বিখ্যাত সিনেমাগুলো। অভিনেতা আদিল হুসেন টুইট করে খবরটি জানিয়েছেন গণমাধ্যমকে।
টুইটারে আদিল হুসেন জানিয়েছেন, শুধু ‘পার্চড’ নয়, ‘সানরাইজ’ ছবির চিত্রনাট্যও সংরক্ষিত হবে অস্কার লাইব্রেরিতে। ‘পার্চড’ পরিচালনা করেছেন লীনা যাদব। ছবিটি মুক্তির আগেই শিরোনামে ছবির অভিনেত্রী রাধিকা আপ্তে। রাধিকা অভিনীত এই ছবির বেশ কিছু নগ্ন দৃশ্য ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল। সম্প্রতি জানা গেছে, ছবিতে রাধিকা-আদিলের অন্তরঙ্গ দৃশ্যের ছবি বিভিন্ন জায়গায় পর্ন হিসেবে বিক্রি হচ্ছে।
অজয় দেবগণ প্রযোজিত ছবিটি ইতিমধ্যেই দেখানো হয়েছে ২৪টি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে। এরমধ্যেই ‘পার্চড’ জিতে নিয়েছে ১৮টি পুরস্কার। ছবিতে রাধিকা আপ্তে ও আদিল হুসেন ছাড়াও অভিনয় করেছেন তন্নিষ্ঠা চট্টোপাধ্যায় ও সুরভিন চাওলা। ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি।

basic-bank

Be the first to comment on "অস্কার লাইব্রেরীতে সংরক্ষিত হবে রাধিকার ‘পার্চড’"

Leave a comment

Your email address will not be published.


*