শিরোনাম

অাশা ভোঁসলেকে টুইটে অশ্লীল মন্তব্য পাকিস্তানিদের

নিউজ ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উরি হামলার প্রেক্ষিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্যের কথা ছড়িয়ে পড়লে কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে ‘জয় হিন্দ’ লিখে টুইট করেন। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন পাকিস্তানিরা। ওই টুইটে অপমানজনক মন্তব্য করতে থাকে তারা। এমনকী কিংবদন্তি শিল্পীর মাকে উদ্দেশ্য করেও কুকথা বলা হয়।
ভারতে কাজ করা পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে শিল্পীমহলে। সন্ত্রাসের প্রশ্নে শিল্পীদের বিভাজন মেনে নিতে পারছেন না অনেকেই। পাক শিল্পীদের যখন একরকম সহানুভূতি দেখাচ্ছে ভারতীয় শিল্পীমহলের একাংশ, তখন পাকিস্তানিদের হাতেই অপমানিত হলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেকে।
সূত্র : সংবাদ প্রতিদিন

basic-bank

Be the first to comment on "অাশা ভোঁসলেকে টুইটে অশ্লীল মন্তব্য পাকিস্তানিদের"

Leave a comment

Your email address will not be published.


*