নিউজ ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে এবার দেখা গেল অ্যাকশন লুকে। প্রথমবারের মতো জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমায় অভিনয় করেছেন পরী। রক্ত নামের সিনেমাটির মুখ্য চরিত্রে পরীর সঙ্গে রয়েছেন নবাগত নায়ক রোশান।
সোমবার রাতে মুক্তি পেয়েছে সিনেমাটির ১ মিনিট ১৭ সেকেন্ড ব্যাপ্তির টিজার। এতে অ্যাকশন লুকে মারামারি করতে দেখা গেছে পরীকে। অনলাইনে টিজার প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এর ভিউয়ার সাড়ে ৪ হাজার ছাড়িয়ে যায়।
ওয়াজেদ আলী সুমন পরিচালিত রক্ত সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাবে। পরীমনি-রোশন ছাড়াও এতে আরও অভিনয় করছেন আশিষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রাজা দত্ত, অমিত হাসান প্রমুখ।

Be the first to comment on "অ্যাকশন লুকে পরীমনি"