শিরোনাম

অ্যামি অ্যাওয়ার্ডের আসর রঙিন করলেন প্রিয়াঙ্কা

নিউজ ডেস্ক : ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে রবিবার বসেছিল বহুল প্রতীক্ষিত দ্য একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সের (অ্যামি) ৬৮তম আসর। এতে পূর্ব ঘোষণামতে হাজির হয়েছিলেন অভিনেত্রী, গায়িকা প্রিয়াঙ্কা চোপড়াও। হলিউডে ‘বেওয়াচ’ সিরিজটি দিয়ে পরিচিতি পাওয়া প্রিয়াঙ্কা এখন এসব আসরের জনপ্রিয় মুখ। এদিন তিনি হাজির হয়েছিলেন লাল রঙের গাউনে।
নিজের ফ্যাশন সচেতনতার জন্য অনেক আগেই সুনাম কুড়িয়েছেন হলিউডে। তারই প্রমাণ দিলেন আরেকবার। পশ্চিমা গণমাধ্যমগুলোও তার প্রশংসায় পঞ্চমুখ। তাদের ভাষ্যমতে, অ্যামি অ্যাওয়ার্ডের রেড কার্পেটে ৩৪ বছর বয়সী এ তারকাকে নাকি একদম রাজকন্যার মতো লাগছিল!
জেসন উর ডিজাইনকরা লাল রঙের গাউনের সাথে মিলিয়ে প্রিয়াঙ্কা ঠোঁটে পরেছিলেন গাঢ় লাল রঙের লিপিস্টিক। কোমরে হাত রেখে রেড কার্পেটের চিরাচরিত ভঙ্গিতে কোনো পোজ দেননি প্রিয়াঙ্কা। কোমর থেকে নেমে যাওয়া বিশাল গাউনের নানা অংশ ধরে চারপাশ ঘুরিয়েছেন। ঠিক যেন ছোট বাচ্চার মতো, যে নিজের পছন্দের প্রথম পার্টি গাউন পেয়ে ভীষণ উচ্ছ্বসিত।
শুধু রেড কার্পেট নয়, এদিন প্রিয়াঙ্কাকে দেখা গেছে উপস্থাপনার মঞ্চেও। পপগায়িকা টেইলর সুইফটের সদ্য সাবেক হওয়া প্রেমিক হলিউড তারকা টম হিডলস্টনের সাথে উপস্থাপনা করেছেন তিনি।
সূত্র : ডেইলি মেইল

basic-bank

Be the first to comment on "অ্যামি অ্যাওয়ার্ডের আসর রঙিন করলেন প্রিয়াঙ্কা"

Leave a comment

Your email address will not be published.


*