নিউজ ডেস্ক : নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে যে ২৮ নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার মধ্যে আলী আহসান মো. মুজাহিদের ভাইয়ের স্ত্রীও রয়েছেন।
গ্রেপ্তারের চার দিন পর আজ সোমবার মোহাম্মদপুর থানার ওসি জামাল উদ্দিন মীর সাংবাদিকদের বলেন, নাশকতার অভিযোগে করা মামলার ১০ নম্বর আসামি সাকিয়া তাসলিম (৪৭)। তিনি জামায়াত নেতা আলী আহসান মুজাহিদের ভাই আলী আকরামের স্ত্রী।
বৃহস্পতিবার মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাড়ি থেকে সাকিয়াসহ ২৮ নারীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের হেফাজতে নেয় পুলিশ।
গ্রেপ্তার অন্যরা হলেন- নাইমা আক্তার(৫৫), উম্মে খালেদা (৪০), জোহরা বেগম (৩৫), সৈয়দা শাহীনা আক্তার (৪০), উম্মে কুলসুম (৪২), জেসমিন খান (৪৩), খোদেজা আক্তার (৩২), সালমা হক (৪৫), সেলিমা সুলতানা সুইটি (৪৮), হাফসা (৫৫), আকলিমা ফেরদৌস (৩৭), রোকসানা বেগম (৫১), আফসানা মিমি (২৫), শরিফা আক্তার (৫৩), রুবিনা আক্তার (৩৮), তাসলিমা (৫২), আসমা খাতুন (৩৫), সুফিয়া (৪১), আনোয়ারা বেগম (৪৬), ইয়াসমিন আক্তার (৪১), সাদিয়া (৪৫), ফাতেমা বেগম (৫১), উম্মে আতিয়া (৪৬), রুমা আক্তার (৩২), রাজিয়া আক্তার (৪২) ও রহিমা খাতুন (৩০)।
আটক সেই ২৮ নারীর মধ্যে একজন মুজাহিদের ভাইয়ের স্ত্রী

Be the first to comment on "আটক সেই ২৮ নারীর মধ্যে একজন মুজাহিদের ভাইয়ের স্ত্রী"