নিউজ ডেস্ক : পর্দায় আদিত্য রায় কাপূর এবং শ্রদ্ধা কাপূরের ভাল রসায়নের পিছনে রয়েছে বাস্তবে তাঁদের দু’জনের ভালো সম্পর্ক, জানালেন শ্রদ্ধা।
আগামী জানুযারিতেই মুক্তি পাবে আদিত্য-শ্রদ্ধা জুটির পরবর্তী ছবি ‘ওকে জানু’।
এর আগে ‘আশিকি টু’তে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। সেই ছবিতে তাঁদের রসায়ন প্রচুর প্রশংসাও পেয়েছিল। ছবিটাও বক্স অফিসে ভাল সাফল্য পেয়েছিল। শ্রদ্ধা কিন্তু এবারেও ছবির সাফল্যের ব্যাপারে নিশ্চিত! আর তার কারণ অবশ্যই তাঁদের জুটির রসায়ন, মনে করেন নায়িকা। আদিত্যের সঙ্গে অনেক বেশি স্বচ্ছন্দ নায়িকা। তাঁর সঙ্গে সময় কাটাতেও ভাল লাগে শ্রদ্ধার। তাঁর কথায়, ‘‘ওর সঙ্গে কাজ করতে খুবই ভাল লাগে। আমরা একে অপরকে খুব ভালভাবে বুঝি। একসঙ্গে থাকতেও পছন্দ করি। খুব ভাল বন্ধু আমরা। বাস্তবের এই বন্ধুত্বই পরদায় ফুটে উঠেছে। তাই ছবিটা সকলেরই ভাল লাগবে, এটাই আশা করি। ’’ সঙ্গে নায়িকা এ-ও জানিয়েছেন, এরকম হালকা চালের একটা রোমান্টিক ছবিতে একসঙ্গে কাজ করতে পেরেছেন বলেও খুব খুশি শ্রদ্ধা-আদিত্য। – এবেলা

Be the first to comment on "আদিত্যের সঙ্গ ভালো লাগে শ্রদ্ধার"