নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ‘গণহত্যা ও মানবতাবিরোধী’ অপরাধের অভিযোগের কোনো আইনগত ভিত্তি নেই বলে মত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সম্প্রতি এক চিঠির মাধ্যমে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আইসিসির কৌঁসুলি পাতাও বেনসুদা এ মত দেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
আজ বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আইসিসির চিঠির তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৩ সাল থেকে জামায়াত-বিএনপি চক্র আন্তর্জাতিক আদালতে এ অভিযোগ করে আসছিল। আদালতের সাম্প্রতিক এ মতামত আবার প্রমাণ করল যে বিএনপি-জামায়াত ও তাদের সহযোগী গোষ্ঠী স্বাধীন বাংলাদেশ ও বাঙালি জাতির বিরুদ্ধে জঘন্য মিথ্যাচারে লিপ্ত রয়েছে। বিশেষ করে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী ১৯৭১ সালে তাদের গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, মানবতাবিরোধী অপরাধসহ সব ঘৃণ্য কৃতকর্ম ধামাচাপা দেওয়ার জন্যই এ ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক আদালতে বিএনপি-জামায়াতের অভিযোগ প্রত্যাখ্যাত

Be the first to comment on "আন্তর্জাতিক আদালতে বিএনপি-জামায়াতের অভিযোগ প্রত্যাখ্যাত"