শিরোনাম

আপিল খারিজ, শাস্তি পেতেই হচ্ছে দু’‌প্লেসিসকে!

নিউজ ডেস্ক : সাজা থেকে রেহাই পেলেন না দক্ষিণ আফ্রকা ক্রিকটে দলের অধিনায়ক ফাফ দু’প্লেসিস। বল টেম্পারিংয়ের দায়ে পাওয়া শাস্তির বিরুদ্ধে তার করা আপিল খারিজ করে দিয়েছেন জুডিশিয়াল কমিশনার মাইকেল বিলফ।

হোবার্ট টেস্টের সেই ঘটনায় তার ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করেছিল আইসিসি। তবে ম্যাচ খেলার উপর নিষেধাজ্ঞা থেকে বেঁচে যান তিনি।
গত ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টে তার বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনা হয়। ভিডিও ফুটেজে স্পষ্টই ধরা পড়ে দু’প্লেসিস মুখ থেকে লালা বের করে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করছেন। সেই সময় তাকে ম্যাচ ফি’র পুরোটাই জরিমানা করা হয়। সেই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয় ৩টি ডিমেরিট পয়েন্ট। তবে কোনো ম্যাচে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়নি তাকে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্টে খেলতে পারবেন তিনি। সেই শাস্তিকে চ্যালেঞ্জ করে আপিল করেন তিনি। সেই আপিলও আজ খারিজ হয়ে গেল।

এর আগেও এই অপকর্ম করেছিলেন তিনি। ৩ বছর আগে পাকিস্তানের বিপক্ষে টেস্টে বল টেম্পারিংয়ের দায়ে দু’প্লেসিসকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছিল। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার দলীয় রান থেকে ৫ রান কাটা হয়েছিল।

গত সোমবার দু’প্লেসিসের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এরপর বুধবার পর্যন্ত রায় ঘোষণা মুলতবি করা হয়। বৃহস্পতিবার প্রকাশিত ১৪ পৃষ্ঠার রায়ের একটি অংশে আইসিসির কোড অব কনডাক্ট কমিশনের জুডিশিয়াল কমিশনার মন্তব্য করেছেন, “একজন প্রথম শ্রেণীর ক্রিকেটার হিসেবে ১৪ বছরের অভিজ্ঞতা আছে দু’প্লেসিসের। তিনি ক্রিকেটারদের জন্য রোল মডেল হতে পারতেন। কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ প্রমাণিত হয়েছে তা লজ্জাজনক এবং শাস্তিযোগ্য।

basic-bank

Be the first to comment on "আপিল খারিজ, শাস্তি পেতেই হচ্ছে দু’‌প্লেসিসকে!"

Leave a comment

Your email address will not be published.


*