শিরোনাম

আবার ডাগ আউটে মুখোমুখি মরিনহো-গার্দিওলা

নিউজ ডেস্ক : বিশ্বের অন্যতম সেরা দুই কোচ আবার হচ্ছেন মুখোমুখি। সাম্প্রতিক হারের শোধ নেওয়ার সুযোগটা তাই শিগগিরই পাচ্ছেন হোসে মরিনহো। এবার পেপ গার্দিওলার সাথে ইংলিশ লিগ কাপ ফুটবলের চতুর্থ রাউন্ডে দেখা হচ্ছে। গার্দিওলার ম্যানচেস্টার সিটি এই মাসে ইংলিশ লিগে ২-১ গোলে হারিয়েছে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডকে। অক্টোবরে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ওল্ড ট্র্যাফোর্ডে দেখা হচ্ছে তাদের।

বুধবার রাতে মরিনহো ম্যানইউর কোচ হিসেবে টানা চতুর্থ হার এড়িয়েছেন। লিগ কাপে তার দল ৩-১ গোলে হারিয়েছে নর্দাম্পটনকে। টানা তিন ম্যাচে হারের পর স্বস্তি পেয়েছেন মরিনহো। গেল রাতের ম্যাচে একটি গোল করা মিডফিল্ডার আন্দার হেরারা ম্যানসিটির সাথে আবার দেখা হওয়ার প্রসঙ্গে বলেছেন, “এটা আমাদের জন্য ভালো। আমরা কি করতে চাই তা দেখাতে পারবো। আমরা খুব হতাশ হয়েছিলাম নিজেদের দর্শকদের সামনে হেরে। আরেকটি সুযোগ পেলাম।”

ম্যানচেস্টার সিটি শতভাগ সাফল্য ধরে রেখে ছুটছে। তারা বুধবার রাতে লিগ কাপের তৃতীয় রাউন্ডে সোয়ানসি সিটিকে হারিয়েছে ২-১ গোলে। ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত স্প্যানিশ ফুটবলে মরিনহো ও গার্দিওলার লড়াই হতো। তখন মরিনহো রিয়াল মাদ্রিদ এবং গার্দিওলা বার্সেলোনার কোচ। মাঝের তিন বছরে ডাগ আউটে তাদের লড়াই হয়নি। এবার ইংলিশ ফুটবলে শুরু হয়েছে লড়াই।

 

basic-bank

Be the first to comment on "আবার ডাগ আউটে মুখোমুখি মরিনহো-গার্দিওলা"

Leave a comment

Your email address will not be published.


*