শিরোনাম

আব্রামকে কে আঁকা শেখাচ্ছে জানেন?

নিউজ ডেস্ক :  দিন দু’য়েক আগে মার্কিন বিমানবন্দরে শাহরুখ খানকে আটকানোয় তোলপাড় হয়েছিল গোটা দেশ জুড়ে। ছেলেমেয়েদের সঙ্গে ছুটি কাটাতে আমেরিকা যাচ্ছিলেন কিঙ্গ খান। আর তার মাঝেই বিপত্তি। সেই ঘটনায় খান পরিবারও প্রাথমিক ভাবে বিরক্ত হয়েছিল। কিন্তু এখন সব সমস্যা শেষ। লস এঞ্জেলসে চুটিয়ে মজা করছেন তাঁরা। তেমনই একটি পারফেক্ট ফ্যামিলি পিকচার পোস্ট করলেন গৌরি খান।

ছবিতে দেখা যাচ্ছে ক্যাজুয়াল লুকে বাড়ির মেঝেতে বসে রয়েছে আরিয়ান, সুহানা এবং আব্রাম। প্রত্যেকেই ড্রয়িং করছে। আব্রামকে আঁকতে শেখাচ্ছে তার দাদা-দিদি। সোশ্যাল মিডিয়ায় খান পরিবারের এই সুখী গৃহকোণের ছবি এখন ভাইরাল।

ছবির ক্যাপশনে গৌরি লিখেছেন, ‘ফাইন আর্টস কালেকটিভির একটা পরিষ্কার ছবি।’ তিনজনের মধ্যে যে সবচেয়ে ভাল আঁকবে সে নাকি বাবার কাছ থেকে প্রাইজও পাবে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "আব্রামকে কে আঁকা শেখাচ্ছে জানেন?"

Leave a comment

Your email address will not be published.


*