নিউজ ডেস্ক: ‘রাবতা’ ছবির দৃশ্যধারণের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। এতে তার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত। ইতিমধ্যে ছবিটি নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মধ্যে। তবে খারাপ খবর হলো, দৃশ্যধারণের সময় একটি দুর্ঘটনায় আহত হয়েছেন কৃতি।
সম্পূর্ণ রোমান্টিক ঘরানার ছবি ‘রাবতা’ তবে অ্যাকশনে ভরপুর। এমনই একটি অ্যাকশন দৃশ্য ধারণের সময়, ছাদে থাকা অবস্থায় কৃতি হঠাৎ করেই নিজের ভারসাম্য হারিয়ে কনুইয়ে চোট পান। নিচে সেফটি ম্যাট থাকায় বড় রকমের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে সঙ্গে সঙ্গেই কাজ বন্ধ করে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এক্স-রে করার পর তাকে কয়েক দিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
২০১৪ সালে ‘হিরোপান্তি’ ছবির মাধ্যমে বলিউডের পা রাখেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী। এতে তার বিপরীতে ছিলেন টাইগার শ্রফ। এরপর গত বছর মুক্তি পায় তার অভিনীত ‘দিলওয়ালে’। এতে তার সহশিল্পী ছিলেন শাহরুখ খান, কাজল ও বরুণ ধাওয়ান।

Be the first to comment on "আহত হলেন কৃতি স্যানন"