নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিস্ফোরক এক সেঞ্চুরি হাঁকিয়েছেন ইমরুল কায়েস। মাত্র ৮১ বলে সেঞ্চুরিতে পৌঁছেছেন ৯টি চার ও ৪টি ছক্কায়। এই ওপেনার সেই সাথে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার দাবিটাও জোরালো করেছেন। সৌম্য সরকার (৭) এই ম্যাচেও ব্যর্থ হয়েছেন। এই রিপোর্ট লেখার সময় ফতুল্লায় আগে ব্যাট করা বাংলাদেশের সংগ্রহ ২৮.৫ ওভারে ৩ উইকেটে ১৯১। মাত্র ৯১ বলে ১১টি চার ও ৬টি ছক্কার মারে ১২১ রান করে আউট হয়েছেন ইমরুল মাত্রই।
ইংল্যান্ডের বিপক্ষে ইমরুল কায়েসের বিস্ফোরক সেঞ্চুরি

Be the first to comment on "ইংল্যান্ডের বিপক্ষে ইমরুল কায়েসের বিস্ফোরক সেঞ্চুরি"