নিউজ ডেস্ক : প্রথম ওয়ানডেটে ব্যাটিং করে ইংল্যান ৭.১ ওভারে তাদের প্রথম উইকেট খুইয়েছে ৪১ রানে। উইকেটে পেয়েছেন সাফিউল। ভিনস ১৬ রান করে আউট হয়।
বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেতে আজ টসে জিতে ইংল্যান্ড ব্যাটিং করার সিন্ধান্ত নিয়েছে। ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্যে মাচ্যটি দুই দেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের অপেনিং ব্যাটসম্যান তামিম ও উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকের রান সংগ্রহের ক্ষেত্রে নতুন মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে তামিম ১৫৬ ম্যাচ খেলে করেছেন ৪৯৩১ রান আর মুশফিক ১৬১ ম্যাচে করেছেন ৩৯৭৮ রান। তামিম যদি আজ ৬৯ রান করতে পারেন তাহলে ৫ হাজারের আর মুশফিক ২২ রান করতে পারলে ৪ হাজারের রানের মাইলফলক স্পর্শ করবে। তাই আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ এই দুই ব্যাটসম্যানের জন্য। তামিম সদ্য সমাপ্ত আফগানস্তানের বিরুদ্ধে একটি সেঞ্চুরি করে তার রান পাওয়ার ছন্দে আছে। অপর দিকে মুশফিকের ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভালো খেলে একটি অর্ধশত রান করেছেন। তাই বাংলাদেশের এই দুই খেলোয়ার তাদের রানের নতুন মাইলফক স্পর্শ করে দলকে জয় উপহার দিতে পারে কি না সেটাই দেখার বিষয়।

Be the first to comment on "ইংল্যান্ড বিরুদ্ধে প্রথম আঘাত হেনেছে সাফিউল"