শিরোনাম

ইফতারে সুস্বাদু ডালের কাটলেট

লাইফস্টাইল ডেস্ক: ইফতারের আয়োজনে ডাল দিয়ে তৈরি নানা পদ তো থাকেই। পিয়াজু, ঘুঘনি কিংবা বড়া না হলে ইফতারই যেন অসম্পূর্ণ থেকে যায়। ডাল দিয়েই যে খুব চমৎকার স্বাদের কাটলেট তৈরি করা যায়, তা অনেকেরই হয়তো অজানা। তাই চলুন জেনে নিই ডালের কাটলেট তৈরির রেসিপি-

উপকরণ : পাঁচমিশালি ডাল সিদ্ধ করা ২ কাপ, পাউরুটির সাদা অংশ ১ কাপ, আদা কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, ব্রেডক্রাম পরিমাণমতো, ডিম ২টা, লবণ-তেল পরিমাণ মতো।

প্রণালি : ডিম ব্রেডকাম ও তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে কাটলেটের আকারে গড়ে ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম দিয়ে জড়িয়ে ডুবো তেলে বাদামি করে ভেজে পছন্দের সসের সঙ্গে পরিবেশন করতে হবে।

basic-bank

Be the first to comment on "ইফতারে সুস্বাদু ডালের কাটলেট"

Leave a comment

Your email address will not be published.


*