নিউজ ডেস্ক : রাজধানী ও আশপাশের এলাকা থেকে তাইওয়ানের নাগরিক হত্যাচেষ্টার অভিযোগে নারীসহ চারজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গত বছরের ৫ নভেম্বর রাজধানীর উত্তরায় হত্যার উদ্দেশ্যে তাইওয়ানের দুই নাগরিকের ওপর হামলা চালায় আটকরা।
কারওয়ান বাজারে র্যাবের সংবাদ সম্মলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান মুফতি মাহমুদ খান।

Be the first to comment on "উত্তরায় তাইওয়ানের নাগরিক হত্যাচেষ্টার ঘটনায় আটক ৪"