শিরোনাম

একটা আইএস যাতে পালাতে না পারে ॥ মার্কিন দূত

নিউজ ডেস্ক : মসুলে এখনো যদি কোনো আইএস থেকে থাকে তবে মারা পড়বে এমন ঘোষনা দিয়েছে মসুলে কার্যরত যুক্তরাষ্ট্রের মুখপাত্র। ইরাকি সেনারা মসুল থেকে বের হবার রাস্তাটি বিচ্ছিন্ন করবার পর ব্রেট ম্যাকগার্ক এ প্রজ্ঞাপণ জারি করেন। সম্প্রতি বাগদাদে ম্যাকগার্ক বলেন, গতরাতে ইরাকি সেনারা মসুল থেকে বের হবার শেষ পথটি বিচ্ছিন্ন করেছে। আর যদি একটা আইএস জঙ্গিও মসুলে থেকে থাকে তবে নিশ্চিতভাবে সে মারা পড়বে।
ম্যাকগার্ক আরো বলেন, আমরা মসুলে আইএসকে পরাজিত করেই প্রতিজ্ঞাবদ্ধ নই, তারা যাতে পালাতে না পারে, সেটিও নিশ্চিত করা হবে। ২০১৪ থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে জিহাদীরা দখল নেয়। গত কয়েকমাসে ইরাকি সেনারা এরবেশ কিছুটা পুনরুদ্ধার করতে সক্ষম হন। আইএসবিরোধী এই অভিযানে যুক্তরাষ্ট্র সবরকমের সাহায্য করছে। ইরাকি বাহিনী বলছে তারা মসুলের উত্তর অংশের তিন ভাগের একভাগ নিয়ন্ত্রণ করছে।

basic-bank

Be the first to comment on "একটা আইএস যাতে পালাতে না পারে ॥ মার্কিন দূত"

Leave a comment

Your email address will not be published.


*