শিরোনাম

এপ্রিলে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

নিউজ ডেস্ক: গ্রীষ্মের আগেই বেড়েছে গরমের তীব্রতা। গ্রামের তুলনায় এ তীব্রতা শহরে কিছুটা বেশি হওয়ায় এখনই বেশ অস্বস্তিতে নগরবাসী। নিরীক্ষীয় অঞ্চলের তাপমাত্রা বাড়ার কারণেই এমনটা ঘটছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

নাতিশীতোষ্ণ আবহাওয়া বদলে এসেছে উষ্ণতা আর তাপদাহ। প্রকৃতির এই পরিবর্তন সব প্রাণেই ছড়িয়েছে অস্থিরতা আর অস্বস্তি। খোঁজ একটু শীতলতার। কয়েক দফা বৃষ্টির পরেও, কমেনি গরমের তীব্রতা, সেই সাথে যোগ হয়েছে আর্দ্রতার উচ্চমাত্রা। আর দেশের নগরগুলো যেন পুড়ছে তাপে। মরুভূমির মতোই রাজপথে দেখা মিলছে মরীচিকার। এখানে যাদের বসবাস তাদের প্রাণ যেন ওষ্ঠাগত। জীবিকার প্রয়োজনে যারা রাস্তায় তাদের একটু আশ্রয় আর আরাম খোঁজার চেষ্টা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গত কয়েক বছরের তুলনায় এবার তাপমাত্রার বাড়ার হার স্বাভাবিকের চেয়ে বেশি। ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত এপ্রিলে গড় তাপমাত্রা ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও দশ বছর পর ২০১২ থেকে ২০১৫ সালে তা বেড়ে দাড়ায় ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে।

আর চলতি মাসের প্রথম নয়দিনেই পারদের ঊর্ধ্বগতিই জানান দিচ্ছে গরমের তীব্রতা। পাশাপাশি অতিরিক্ত শিলা বৃষ্টি ও ঘন ঘন কালবৈশাখীর আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ।

basic-bank

Be the first to comment on "এপ্রিলে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা"

Leave a comment

Your email address will not be published.


*