শিরোনাম

এরশাদের আপিলের শুনানির উদ্যোগ নিয়েছে দুদক

নিউজ ডেস্ক : দুর্নীতির মামলায় তিন বছরের সাজার রায়ের বিরুদ্ধে সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদের করা আপিল শুনানির উদ্যোগ নিয়েছে দুদক। দুই যুগ আগে ১৯৯২ সালের ৩ ফেব্রুয়ারি ওই মামলায় বিচারিক আদালত এরশাদকে তিন বছরের সাজা দিয়েছিলেন।

রায়ের বিরুদ্ধে ওই বছরই এরশাদ আপিল করেন। সেই আপিলে ২০১২ সালের জুনে দুদক পক্ষভুক্ত হয়।

আজ সোমবার দুদক এই আপিল শুনানির জন্য হাইকোর্টের একটি বেঞ্চে আবেদন করে।

১৯৮৩ সালের ১১ ডিসেম্বর থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রপতি থাকাকালে পাওয়া বিভিন্ন উপহার রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেওয়ার অভিযোগে ১৯৯১ সালের ৮ জানুয়ারি তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর উপপরিচালক সেনানিবাস থানায় মামলাটি করেন। মামলায় ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৫৬৫ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়।

 

basic-bank

Be the first to comment on "এরশাদের আপিলের শুনানির উদ্যোগ নিয়েছে দুদক"

Leave a comment

Your email address will not be published.


*