নিউজ ডেস্ক: চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ (বুধবার) প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন। এছাড়া দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এর পরপরই পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, অনলাইন এবং এসএমএসের মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন।
এবারের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা, কারিগরি এবং মাদরাসাসহ মোট ১০টি বোর্ডে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।
গত বছরের তুলনায় এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৫৬ হাজার ২৮৬ জনসহ মোট পৌনে ২ লাখ বেশি শিক্ষার্থী অংশ নেয়। এ বছর দেশের বাইরে আটটি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে। এ সব কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪০৪ জন।

Be the first to comment on "এসএসসির ফল আজ"