শিরোনাম

ওম পুরির বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক : পাকিস্তানি শিল্পীদের পক্ষ নিতে গিয়ে আগেই সমালোচনার মুখে পড়েছিলেন। এবারে ভারতীয় সেনা সদস্যদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করার জন্য এফআইআর দায়ের করা হল বলিউড অভিনেতা ওম পুরির বিরুদ্ধে। বুধবার মুম্বাই পুলিশের জনসংযোগ কর্মকর্তা জানান, মুম্বাইয়ের অন্ধেরি পুলিশ স্টেশনে বলিউড অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে বিতর্কে অংশ নেন বর্ষীয়ান এই অভিনেতা। সেখানে উরি জঙ্গি হামলায় ১৯ জন জঙ্গির মৃত্যুর প্রসঙ্গে অভিনেতা বলেন, “যারা মারা গেছেন, তাদের সেনাতে যোগ দিতে কে বলেছে? নিজেদের হাতে বন্দুক তুলে নিতে কে বলেছে?”

এরপর ভারত-পাকিস্তান আলোচনায় রীতিমতো ক্ষুব্ধ হয়ে অভিনেতা বলেন, “আপনাদের জন্য ভারত-পাক সম্পর্ক ইজরায়েল-প্যালেস্টাইনের মতো হয়ে যাবে। যারা ক্রমাগত লড়াই করতে থাকবে৷”

ওম পুরির মন্তব্যে তৎক্ষণাৎ তীব্র নিন্দা করেন টেলিভিশনের সঞ্চালক সহ অন্যান্য অতিথিরা। বিতর্কের মুখে অভিনেতা জানান, তার বাবাও সেনাবাহিনীতে ছিলেন। তবে তাতে সমালোচনা থেমে থাকেনি। বলিউড অভিনেতার নিন্দায় মুখর হয়েছেন অনেকেই। এর প্রেক্ষিতেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

 

basic-bank

Be the first to comment on "ওম পুরির বিরুদ্ধে মামলা"

Leave a comment

Your email address will not be published.


*